প্রেস বিজ্ঞপ্তি
গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক রাত ০৯:৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট নামক এলাকার মাঠের মধ্য দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র বিশেষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার উদ্দেশ্যে বালুরঘাট নামক এলাকার আম বাগানের ভিতর ছদ্মবেশে থাকে। দীর্ঘ সময় ছদ্মবেশ অবস্থায় থাকার পর দেখতে পায় যে, একজন মাদক কারবারী রাতের অন্ধকারে একটি প্লাষ্টিকের ব্যাগ হাতে নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে। মাদক কারবারী প্লাষ্টিকের ব্যাগটি নিয়ে বিজিবি’র আভিযানিক দলের কাছাকাছি আসার পর বিজিবি কর্তৃক তাকে ধরার জন্য ধাওয়া করলে সে প্লাষ্টিকের ব্যাগটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত প্লাস্টিকের ব্যাগ হতে *ভারতীয় মদ-২৮ বোতল (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মালামাল কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
