Oplus_16908288
স্টাফ রিপোর্টার
নগরীর কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব রাজশাহী’র নামে ক্লাবের অবৈধ দখলকারী কর্তৃক মানববন্ধন এবং মিথ্যা ও বিভ্রান্তমূলক সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টের হল রুম উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাইনুদ্দিন সরকার, নুরুজ্জামান মিঠু, সাজ্জাদ হোসেন, মাহাবুব, কালাম, শানু, সবুজ, মোতাহার। উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাব, রাজশাহী ১৯৪৬ইং সালে স্থাপিত হয়। সেই সময় থেকে কাদিরগঞ্জ স্পোর্টিং ক্লাব রাজশাহীর ক্রীড়াঙ্গনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ক্লাবটি তার জন্মলগ্ন হতে একটি অরাজনৈতিক ক্লাব হিসাবে সুনামের সাথে রাজশাহী তথা দেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করে রেখেছে। কিন্তু দুঃখের বিষয় গত ১৮/১১/২০২৫ ইং তারিখে ক্লাবটি অবৈধ ভাবে দখলের জন্য একটি কুচক্রী মহল মানববন্ধন করে অদ্য ১৯/১১/২৫ইং দৈনিক সোনার দেশ পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্ত মূলক সংবাদ প্রকাশ করে, ক্লাবটি দীর্যদিনের সুনাম নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত আছে। প্রথম বিভাগ ফুটবল, মহিলা ভলিবল, টেবিল টেনিস, স্বেচ্ছায় রক্তদান, রাজশাহী পুলিশ কমিশনার অফিসের নির্দেশে এই ক্লাবটি ইভটিজিং রোধে বিভিন্ন ভূমিকা পালন করে, এইচ আইভি এইডস প্রতিরোধে দীর্ঘদিন ধরে সামাজিক ভাবে কাজ করে আসছে। হঠাৎ করে দৈনিক সোনার দেশে প্রকাশিত সংবাদে উল্লেখিত ব্যক্তিগণ ক্লাবটি জোর করে দখলের উদ্দেশ্যে বিভন্ন জায়গা থেকে লোক জোন নিয়ে এসে মানববন্ধন করে অবৈধভাবে ক্লাবে তালা মেরে দেয়। অরাজনৈতিক একটি ক্লাবকে বিগত সরকারের দোষর বলে অপপ্রচার চালিয়ে ক্লাবটি দখল নিতে চায়। ক্লাবটি নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। ক্লাবের জায়গা অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্রয় বা বিক্রয় করার ক্ষমতা নাই। অথচ মানববন্ধনে এবং পত্রিকায় যারা বক্তব্য ও বিবৃতি দিয়েছেন তারা এই ক্লাবকে গায়ের জোরে দখল করতে চায়। ক্লাবে জুয়া ও মাদক সেবন করা হয় তাদের এই মিথ্যা বক্তব্য ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। বরং ক্লাবের সদস্যরা মিলে বিভিন্ন খেলায় নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। যারা ক্লাবে জুয়া ও মাদক সেবন করা হয় বলে যে মিথ্যা দাবী করছেন,প্রকৃত পক্ষে তাদেরই এই ক্লাব দখল করে সমাজ বিরোধী কাজে লিপ্ত হওয়ার মনোবাসনা রয়েছে।
গত ১৭ বছরে বিগত সরকারের কোন মেয়র বা মন্ত্রীকে এই ক্লাবে আমন্ত্রন জানানো হয়নি। বরং সাবেক মেয়র ও সংসদ সদস্য মোঃ মিজানুর রহমান মেয়র ও সংসদ সদস্য হিসাবে এই ক্লাবের উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন।
পরিশেষে এই বুচক্রী ও অবৈধ ক্লাব দখলকারীদের এই অপতৎপরতা হীন কুচক্রের তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি। এবং অবিলম্বে ক্লাব খুলে দিয়ে ক্রীড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য মাননীয় জেলা প্রসাশন, সমাজ সেবা অধিদপ্তর, রাজশাহী সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মোঃ মিজানুর রহমান। মিনু ভাইয়ের এবং রাজশাহী মহানগর বিএনপির কমিটির সহযোগীতা কামনা করছি।
