আলো ডেস্ক
রাজশাহীর চন্দ্রিমা থানার রামচন্দ্রপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। মঙ্গলবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুল্লুক চাঁন মণ্ডল (৪৪)। তিনি ওই এলাকার নামাজী মণ্ডলের ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান ওসি।
