মুন্ডুমালায় যুব ফোরাম গঠন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত/
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় তানোর উপজেলা কেন্দ্রীয় যুব ফোরামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ তানোর এপির সার্বিক সহযোগিতায় শহীদ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে “মুন্ডুমালা পৌরসভা যুব ফোরাম নতুন কমিটি গঠন বিষয়ক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩ জুলাই সকাল১০ টায় অনুষ্ঠানে পৌর এলাকার যুবক-যুবতীরা সক্রিয় অংশগ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপির সিনিয়র পোগ্রাম অফিসার মি.এ্যান্ড্রিকাশ মুর্মুর সভাপতিত্বে ও তানোর এপি যুব ফোরামের সাধারণ সম্পাদক শ্রীকান্ত হেমরমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্ডুমালা কামিল মাদরাসার সহকারী শিক্ষক তোহিদুর ইসলাম রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ফিরোজ কবির, মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ কমলেশ দাস,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক দুরুল হোদা,মুন্ডুমালা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একরামুল হক,বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুর রহিম, চিনাশো ভিডিসি সভাপতি মাইনুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভার পর আগামী দুই বছরের জন্য মুন্ডুমালা পৌরসভা যুব ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়।নির্বাচিতরা হলেন:সভাপতি আবির আদনান শিশির,সহ-সভাপতি মরিয়ম টুডু,সাধারণ সম্পাদক শিলাস হেমরম,ক্যাশিয়ার: নিশি হেমরম প্রমুখ।
