১৪৪ ধারা অমান্য করে গৃহ নির্মাণ ফরিদপুরের ভাংগায় জমি নিয়ে দ্বন্দ্বে বৃদ্ধা মহিলাকে মারধরের অভিযোগ
মোঃ জামাল উদ্দিন, ভাঙ্গা
১৪৪ ধারা অমান্য করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পড়ারোন গ্রামে জোরপূর্বক জমি দখল করে পাকা গৃহ নির্মাণের অভিযোগ উঠেছে, ভুক্তভোগী নারীর অভিযোগসূত্রে জানা যায় -১৪৪ ধারা অমান্য করে, উপজেলার পড়ারোন গ্রামের মর্জিনা বেগমের জমি দখল করে ।
স্থানীয় মৃত মোস্তফা মাতব্বরের ছেলে মোঃ শহিদুল মাতব্বর ও নুর ইসলাম মাতুব্বর গৃহ নির্মাণ শুরু করেন, খবর পেয়ে মর্জিনা বেগম ঘটনা স্থলে গিয়ে বাধা দেন, এক পর্যায়ে কথা কাটাকাটির মাঝে মোঃ শহিদুল মাতব্বর ও নুর ইসলাম মাতুব্বর তাদের বাড়ির ৪ থেকে ৫ জন লোক নিয়ে মর্জিনাকে মারধর শুরু করে, তাহার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায় – পৈত্রিক সম্পত্তি মর্জিনার দুই ভাইয়ের কাছ থেকে আসামিরা ক্রয় করেন, কিন্তু মর্জিনার অংশ ক্রয় করেনি, তবে মর্জিনার অংশ সহ আসামীরা জোরপূর্বক গৃহ নির্মাণ করতে গেলে উক্ত ঘটনা সৃষ্টি হয়।
এ ব্যাপারে আসামিপক্ষ বক্তব্য দিতে রাজি হয়নি, মর্জিনার ভাই জানান – আমরা দুই ভাই আমাদের অংশ বিক্রি করছি বোনের অংশ বিক্রি করিনি , কিন্তু আসামিরা জোরপূর্বক আমার বোনের অংশ দখল করে গৃহ নির্মাণ করছে আমরা এটার সুস্থ তদন্ত ও বিচার দাবি করছি ।
