ফরিদপুরে বৈশাখী শোভাযাত্রা ও ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ অনুষ্ঠিত
মফিজুল ইসলাম আকাশ
বাংলা নববর্ষ কে স্বাগত জানিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে, এতে অংশ নেন ফরিদপুরের জনপ্রিয় নেতা বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ‘শহিদুল ইসলাম বাবুল, সংসদ সদস্য প্রার্থী ফরিদপুর ৪।
জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাঙ্গা উপজেলার সভাপতি – গণমানুষের নেতা আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহ ভাঙ্গা উপজেলার বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত শোভাযাত্রায় বক্তারা বাংলা নববর্ষকে স্বাগত জানান, সে সাথে ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও গণহত্যার প্রতি তীব্র নিন্দা এবং বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ফিলিস্তিনদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
