রাজশাহী সাহিত্য পরিষদের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ‘বিজয়ের পঙ্কিুমালা’ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর অন্যতম সাহিত্য সংগঠন রাজশাহী সাহিত্য পরিষদ (রাসাপ) এর আয়োজনে এক ইফতার, আলোচনা সভা ও কাব্য পাঠের বিশেষ আয়োজন ‘বিজয়ের পঙ্কিুমালা’ অনুষ্ঠিত হয়েছে।
নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. আব্দুস সালাম, আর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক, সাহিত্যিক অনু চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ আলোচনায় অংশ নেন দৃষ্টি সাহিত্য সংসদের সভাপতি কবি রেবেকা আসাদ, কেশরহাট প্রদীপ্ত সাহিত্য পরিষদের সভাপতি কবি আমজাদ হোসেন বাংলা, কবি চত্বর রাজশাহীর সভাপতি কবি তৈমুর আলম, কবি অভি ম-ল, এবং সংগঠনের নির্বাহী সদস্য হৃদয় রনি।
এছাড়াও উপস্থিত ছিলেন কবি ওয়ালী উল ইসলাম, বেতার উপস্থাপক ও সংবাদ পাঠক কলিম উদ্দীন, কবি শামসুল হক আমীরী, কবি সেলিনা পারভীন, কবি নীরু নীলিমা, কবি নজরুল ইসলাম, কবি শফিকুল আলম, কবি মেহবুব ইসলাম রহমত, কবি সোহেল রানা জীবন প্রমুখ।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সাহিত্যের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এডভোকেট রজব আলী।
