দৈনিক রাজশাহীর আলো’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও কল্যাণের বার্তা নিয়ে আসে। এই মহিমান্বিত মাসে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার চেতনায় উজ্জীবিত হয়ে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নগরীর শালবাগান পাওয়ার হাউস মোড়স্থ পত্রিকার কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন “দৈনিক রাজশাহীর আলো” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: আজিবার রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম আব্দুল মুগনী নীরো, সাব-এডিটর মো: মশিউর রহমান, উপদেষ্টা মামুনুর রশীদ, ডা. মোঃ রাসেল মিঞা, সাংবাদিক অ্যাডভোকেট রজব আলী, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি শামসুল আলম, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ও রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’র সভাপতি মো: ফায়সাল হোসেন, মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, সাংবাদিক আসিফ সেতু, অফিস স্টাফসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের মুক্তির জন্য সর্বশক্তিমানের দরবারে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মো: রিফাত হোসেন।
এ সময় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস শুধু রোজা রাখার জন্যই নয়, বরং আত্মশুদ্ধি, অর্জনের মাধ্যমে মানব সেবার আদর্শ স্থাপন এবং সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার শিক্ষা অর্জন করা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক ও রাজশাহীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক এস এম আবদুল মুগনী নীরো।
রমজানের এই মহিমান্বিত সময়ে দৈনিক রাজশাহীর আলো পরিবার সমাজের সকল শ্রেণির মানুষের প্রতি মানবতা, শান্তি ও সৌহাদ্যের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
