তানোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ৪ টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা সভা শেষে একইস্থানে পর্যায়ক্রমে উপজেলা মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা, যৌতুক নিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা, চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা এবং আইনগত সহায়তা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে, ওই স্থানে উপজেলা এনজিও সমন্বয় সভার মিটিং অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।
