তানোরে গণহত্যা ও স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা
বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি
রাজশাহীর তানোরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনিক হলরুমে এসব সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে এসময়ে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, মৎস্য অফিসার বাবুল হোসেন প্রমুখ।
এ সময়ে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গণহত্যা দিবস ও জাতীয় স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
