আলহাজ্ব আব্দুস সাত্তার'র শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার, এর উদ্যোগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজশাহীর পুঠিয়া পৌরসভায় বৈকাল ৪ ঘটিকার সময়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে,পুঠিয়া পৌরসভায় এবং দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা রামজীবনপুর, পুঠিয়া গরিব অসহায় ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন।
সেই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।
শীতবস্ত্র নিতে আসা সকল সদস্যদের মাঝে বিএনপির ৩১দফা কথা তুলে ধরেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার। আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
