রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ডাকাত দলের হামলার শিকার বাবু, থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী থানাধীন প্যারাডাইস রাইস মিলের নাইট গার্ড মো: রফিকুল ইসলাম বাবু (৫৬) ডাকাতি হামলার শিকার হয়েছে।
এ বিষয়ে রফিকুল ইসলাম বাবু গোদাগাড়ী মডেল থানায় বাদি হয়ে সোমবার (২৭জানুয়ারি) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বাবু গোদাগাড়ী উপজেলার প্যারাডাইস রাইস মিলে দীর্ঘ ১৫ বছর থেকে নাইট গার্ডের দায়িত্ব পালন করে আসছেন।
গত ২৭ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাইট গার্ডের দায়িত্ব পালন করাকালীন অবস্থায় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাতদল রফিকুল ইসলাম বাবুর দুই হাত ও দুই পা মোটা রশি দিয়ে বেঁধে বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এ সকল মালামালের মধ্যে ছিল, প্যারাডাইস রাইস মিল থেকে পল্লী বিদ্যুতের সরবরাহকৃত বৈদ্যুতিক ট্রান্সফার্মা ২৫০ কেভিএ, বৈদ্যুতিক তামার তার, ১টি১৪ ইঞ্চি রঙিন টেলিভিশন ও একটি পালসার মোটরসাইকেল। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
