স্টাফ রিপোর্টার গত (৪ মার্চ ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৬ জনকে আটক করা হয়েছে। রাজশাহী...
রাজশাহীর সংবাদ
আলো ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে চারটি গ্রুপের এই ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। পরীক্ষা চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারে ‘সি’ ইউনিটে মোট ৭৬ হাজার ৩৫৪ জন আবেদনকারীর মধ্যে চারটি গ্রুপের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিত ছিল ৮২ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে বুধবার (৬ মার্চ) মানবিক শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটের চারটি গ্রুপের মধ্যে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষায় ৮২.০৩ শতাংশ, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-২ এর ভর্তি পরীক্ষায় ৮১ দশমিক ৯০ শতাংশ, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৩ এর ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক ৭ শতাংশ এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত গ্রুপ-৪ এর ভর্তি পরীক্ষায় ৮২ দশমিক ৪৭ শতাংশ ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। আর ব্যাপক চাপ থাকলেও ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তি পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ড. কুদরাত-এ-খুদা অ্যাকাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভর্তি পরীক্ষার মোট আবেদন সংখ্যা এবং পরীক্ষার নিয়মাবলি সম্পর্কে সংবাদকর্মীদের অবহিত করেন। এছাড়া সবার সহযোগিতায় বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক,...
আলো ডেস্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৫...
স্টাফ রিপোর্টার রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ম পরিষদের ৩য় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টা হতে সন্ধ্যা...
স্টাফ রিপোর্টার রাজশাহী মহানগরীতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে একজন প্রতারককে গ্রেফতার...
স্টাফ রিপোর্টার রাজশাহী মহানগরীতে পরোয়ানাভুক্ত আসামির অস্থাবর সম্পত্তি জব্দ করেছে কাটাখালী থানা পুলিশ। সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোর...
স্টাফ রিপোর্টার রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫। গতকাল দিবাগত রাত...
স্টাফ রিপোর্টার রাজশাহীতে বেরিগেট দিয়ে ওয়ান-ওয়ে(একমুখি) রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী লক্ষীপুর বাজার ব্যবাসায়ী সমিতি।...
ভ্রাম্যমান প্রতিনিধি ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯নং তেতুঁলিয়া ইউ’পির অন্তর্গত ‘বাংড়া তালিমুল কুরআন ও হাফেজিয়া মাদরাসা’র...
স্টাফ রিপোর্টার রুয়েট, কুয়েট ও চুয়েট এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।...
