তারেক রহমানের নির্দেশে দূর্গাপুরে শীতবস্ত্র বিতরন
স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ি রাজশাহীর দূর্গাপুরে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে দূর্গাপুর পৌর এলাকার কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এসব শীতবস্ত্র বিতরন করা হয়।
বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব মো: আব্দুস সাত্তারের আয়োজনে এসময় ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ মেসের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, বিশেষ অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, হাতেম আলী, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে দূর্গাপুরের অসহায় শীতার্ত মানুষের মাঝে ৪০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
