৩১ দফা দাবি সংবলিত দুর্গাপুরে শ্রমিক দলের লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার কানপাড়া বাজারের বিভিন্ন স্থানে শ্রমিক দলের আয়োজনে এ লিফলেট বিতরণ করা হয়।
রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকুনুজ্জামান আলমের দিকনির্দেশনায় এ সময়, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো: আলাউদ্দিন, সদস্য সচিব মো: মুনসুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো: আবু কালাম, সদস্য সচিব মো: রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রুহুল আমিন খানসহ ৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য মো: মিনহাজ সরকার।
