পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় খেজুর গাছের আহারে ভেঙ্গে ফেলা নিয়ে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতরা হলো নীল চাঁদ(৬২) ও আব্দুল আজিজ(৫০)। আহতরা পুঠিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পুঠিয়ার বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মকসেদ আলী জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বারইপাড়া গ্রামের আব্দুল আজিজ তার খেজুর গাছের বিশটি হাড়ি ভাঙার দায়ে দোষারফ করে নীল চাঁদ কে। কোন প্রমাণ ছাড়া তাকে দোষী করায় তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের দুইজন আহত হয়।
পরে এলাকার লোকজন ও আত্মীয় -স্বজনা আহত দুইজনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ভর্তি করেন।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
