দুর্গাপুরে জেলা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা ছাত্রলীগের সহ -সভাপতি আবু হেনা মোস্তফা কামাল হিমেল এর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
জানাগেছে, সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার মহিলা কলেজ রোডের পাশে এক দম্পতির ভোগদখলীয় ৭ শতাংশ জমির বেড়া ভেঙে দিয়ে দখল চেষ্টা করে ছাত্রলীগ নেতা।
ওই ছাত্রলীগ নেতার নাম আবু হেনা মোস্তফা কামাল হিমেল। তিনি রাজশাহী জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ভুক্তভোগী রেজাউল করিম ও জলি দম্পতি জানান, তারা ২০১৮ সালে ওই এলাকায় মাসুদ রানা নামে এক ব্যক্তির কাছে দলিল মূলে ৭ শতক জমি ক্রয় করেন। ওই জমি ক্রয় করতে ব্যর্থ হয়ে প্রায়ই বিভিন্নভাবে হয়রানি করে আসছেন ছাত্রলীগ নেতা। ৬ জানুয়ারি দিবাগত রাতে ছাত্রলীগ নেতা হিমেলসহ তাদের লোকজন তাদের ভোগ দখলীয় জমি দখলের চেষ্টা করেন ও বিভিন্নভাবে হুমকি ধামকি দেয় ।
ভুক্তভোগী রেজাউল করিম ও জলি দম্পতি আরো বলেন, তাদের দখলকৃত ৭ শতক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে হামলা চালিয়ে রাতের আধারে জমির বেড়া ভেঙে দেয় হিমেল ও তার সহযোগীরা। ছাত্রলীগ নেতা হিমেল বিগত পতিত সরকারের আমলে এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ততার অভিযোগ ছিলো, তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতো না। বিষয়টি নিয়ে তাদের প্রাননাশের হুমকি দিয়েছে। এমনকি ঘটনায় উল্টো ভুক্তভোগীদের ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করে থানায়।
এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলে রাজশাহী জেলা ছাত্রলীগের সহ -সভাপতি আবু হেনা মোস্তফা কামাল হিমেল এর বক্তব্য পাওয়া যায়নি।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, জমি দখল নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায় বা জোরপূর্বক কারো কোনো সম্পত্তি ভোগদখল করার সুযোগ নেই।
