দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় দুর্গাপুরে থানার মোড়ে হতদরিদ্র, শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১ নং ওয়াড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি নেতা শামসুর ইসলাম, মহিলা কমিশনার ফরিদা ইয়াসমিন নয়ন, মহিলা দলের নেত্রী পাপিয়া সুলতানা, মোঃখলিলুর রহমান ৭নং ওয়াড বি এন পি আহবায়ক।বিএনপি নেতা ডাক্তার নুরুল ইসলাম নরু, বিএনপি নেতা ও ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ।
এছাড়াও ৩ নং ওয়াড যুবদলের সাবেক সভাপতি মোজ্জাফর হোসেন, ৬ নং ওয়াড শ্রমিক দলের সভাপতি আব্দুস সাত্তার, ৩ ওয়াড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এন্তাজ আলী, ৫ নং ওয়াড তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক মোসারোফ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রানা হামিদ, রাজু আহমেদ, সদস্য শাহিনুর ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
