আলো ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
গতকাল সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ করেন ইলিয়াস কাঞ্চন।
শায়রুল জানান, ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ব্যানারে রাজনৈতিক দলগুলো নিয়ে সেমিনার আয়োজন করতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় ইলিয়াস কাঞ্চন মির্জা ফখরুলের কাছে ম্যাগাজিন তুলে দেন।
