পোষ্য কোটা নিয়ে বিতর্কের জন্য রাবি এর আইসিটি সেন্টারের পরিচালকের পদত্যাগ
ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি)-এ পোষ্য কোটা নিয়ে বিতর্কের জেরে রাবি আইসিটি সেণ্টারের পরিচালক অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম পদত্যাগ করেন।
তিনি রাবি’তে বহিরাগতদের নিয়ে রাবি প্রশাসনকে জিম্মির সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেন। গত শুক্রবার তিনি নিজের ফেরিফাইড ফেসবুক পেইজে এই কথাগুলি বলেন।
আমাদের প্রতিবেদক তার কাছে জানতে চাইলে তিনি বলেন, এইভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমাদের প্রশাসনে কোন স্বৈরাচার বসেনি যে,তাদের জন্য আমাদের প্রশাসনকে ১২ ঘণ্টা জিম্মি করে রাখবে। বয়স্ক মানুষদের অপদস্থ, লাঞ্ছিত করে দাবী আদায় করবে।
পোষ্য কোটা নিয়ে আমার মাথাব্যথা নেই। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এক- একটি পরিবার। প্রত্যেকটি প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা- কর্মচারী,শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা।
