আলো ডেস্ক:
রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণালংকার লুট হয়। লুট হওয়া এসব স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- মাহিন ও রেহান। গতকাল শনিবার আদাবর থানার ওসি এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার দিবাগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণালংকার লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, মামলার পর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ জড়িত দুই জনকে গ্রেপ্তার করে। লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণালংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণালংকার উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
