ডাইঙ্গেরহাট মহিলা কলেজে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবা উপজেলার ডাইঙ্গেরহাট মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শুকবার কলেজ মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু ।
সাবেক হুজুরীপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সাধরণ সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ফারুক হোসেন ডাবলু, চেয়ারম্যান পবা উপজেলা পরিষদ, বিশেষ অতিখি পপি খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান পবা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি গোলাম মোস্তফা চেয়ারম্যান ২নং হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ, স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যাক্ষ আসলাম আলী।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ,শিক্ষক, শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ । এর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
