হুজুরীপাড়ায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম বাবুলের জানাযায় রাজশাহী-৬ (বাঘা- চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমের কটুক্তির প্রতিবাদে হুজুরীপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের এর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) লাশকে পুজি করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে এমপি শাহরিয়ার আলম উদ্দেশ্যম‚লকভাবে, মিথ্যা ও মনগড়া বক্তব্য রাখেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এমন মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হুজুরীপড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সহ- সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ সভাপতি আব্দুল হালিম সহ হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বলেন, শাহরিয়ার আলম আপনি বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের জানাজায় রাজশাহীর আওয়ামী লীগের দুই স্পন্দন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী ৩ পবা মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে নিয়ে বাবুল হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের আড়াল করতে আপনি যে কুরুচীপূর্ণ মিথ্যাচার করেছেন রাজশাহীর জনগণ আপনার সে মিথ্যাচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
জাতীয় নেতাদের নিয়ে আপনি যে মিথ্যাচার করছেন আজকে রাজশাহীর সর্বস্তরের জনগণ ফুসে উঠেছে। মি: শাহরিয়ার আলম আপনি যে নেতাদের নিয়ে এই মিথ্যাচার করেছেন এই নেতাদের পা ধরে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আপনি আপনার পূর্বের ইতিহাস ভুলে গেছেন আসলেও তো আপনি মির্জাফর আর মির্জাফর খুনি মোস্তাকের অনুসারী বাংলাদেশ আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের দূরে সরিয়ে দিয়ে নিজের বলয় তৈরি করতে বাবুলদের মতো ত্যাগি নেতাদের হত্যার পরিকল্পনা আপনি করেছেন এবং আওয়ামী লীগের ত্যাগী নেতাদের আসামি করিয়েছেন। মি: শাহরিয়ার আপনি কোন এজেন্ডা বাস্তবায়নের পাঁয়তারা করছেন? এর ফল কিন্তু ভালো হবে না।
