গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহী গোদাগাড়ী এলাকায় ট্রাকের ধাক্কায় মোঃ তারেক নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২২ জুন ) দুপুর ১২.৩০টার দিকে গোদাগাড়ী থানাধীন বারুইপাড়া গ্রামস্থ পুরাতন জেনারেল হাসপাতালের গ্যাস পাম্পের নিকট পৌছালে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী ট্রাক বে-পরোয়া ও দ্রুত গতিতে ট্রাক চালিলে মোটরসাইকেলে ধাক্কা মারে।
মোটরসাইকেল হতে রাস্তায় পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত গুরুতর জখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন মোঃ তাকেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই ২২/০৬/২০২৪ খ্রিঃ তারিখ বেলা অনুমান ১৩:৩০ ঘটিকার সময় মোঃ তারেক মৃত্যু বরন করে।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মতিন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে আসামির দের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
