সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক
চীনের এক পাবলিক পার্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষককে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে। আহত চার শিক্ষক যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্নেল কলেজের শিক্ষক।গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করে হয়েছে।
সোমবার (১০ জুন) চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের সরকারি একটি পার্কে ঘটনাটি ঘটে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের আইওয়া প্রতিনিধি অ্যাডাম জাবনার জানিয়েছেন, ছুরির আঘাতে আহতদের মধ্যে একজন তার ভাই ডেভিড।
তিনি বলেন, সোমবার তার ভাইসহ অন্য শিক্ষকরা স্থানীয় একটি মন্দির পরিদর্শন করতে গেলে এক লোক এসে ছুরিকাঘাত করে। হামলায় তার ভাইয়ের হাতে আঘাত লেগেছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন ।
আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নর্থ চীনের জিলিন শহরের এক পার্কে গিয়ে এই ঘটনার শিকার হন ৪ শিক্ষক।
কর্নেল কলেজ এক বিবৃতিতে জানিয়েছে, ওই শিক্ষকরা দিনের বেলা পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন। হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে তারা।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটির বিষয়ে তারা অবহিত আছেন; কিন্তু আর বেশি কিছু জানাননি তিনি।
কর্নেল কলেজ জানিয়েছে, চীনের একটি বিশ্ববিদ্যালয়ের সাথে অংশিদারিত্বের অংশ হিসেবে সেখানে শিক্ষকতা করছিলেন। পার্কটিতে বেড়ানোর সময় বেইউয়া বিশ্ববিদ্যালয়ের এক সদস্য তাদের সাথে ছিলেন।
এই ঘটনার বিষয়ে চীনের কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিনজন ব্যক্তি আহত রক্তাক্ত অবস্থায় পার্কের মাটিতে পড়ে আছেন।
