আলো ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২৩ জন। এর আগে গত শনিবার শনাক্ত ছিল ১৫১ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ এবং গত শনিবার মারা যান ৬ জন।
এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হলো ২৭ হাজার ৯২২ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন ২১২ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৪৭১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫১৭টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৯৫ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১৪ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৮৪ শতাংশ শনাক্ত হয়েছে।
শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ এবং নারী ৩ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৩ জন, চট্টগ্রাম বিভাগে ১ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন।
