দি কার্টার সেন্টার ও এসিডি প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদন করেন কাউন্সিলর কামরু
স্টাফ রিপোর্টার
সোমবার সকালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার এর সেবা প্রতিষ্ঠান দি কার্টার সেন্টারের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও এসিডি ঢাকাস্থ কর্মকর্তাগণ রাসিক ৫নং ওয়ার্ড কার্যক্রম পরিদর্শণ করেন এবং বাংলাদেশে তথ্য প্রাপ্তি অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি কার্টার সেন্টার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুমনা সুলতানা মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন দিগন্ত প্রসারী সংঘ সা:স আলহাজ¦ নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা এস.এম জহুরুল হক, সোনালী ব্যাংক অব: ডিজিএম মনোয়ার হোসেন সেলিম, অব: অধ্যক্ষ পারভেজ আলম, দি কার্টার সেন্টার সিনিয়র গ্র্যান্টস অফিসার মোঃ হোসেন কবির, ডিরেক্টর অফ ফাইন্যান্স এন্ড এ্যাডমিনিস্ট্রেশন মোঃ সামির উদ্দিন, ডিরেক্টর প্রোগ্রাম এসিডি শারমিন সুবরিনা এনজিও কর্মী সাহদত হোসেন, জাকারিয়া আখন্দ।
বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সা:স: তানজির হোসেন দুলাল, দন্ত চিকিৎসক ডা: আমানুল্লা বিন আখতার আবিদ। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের সিনিয়র সিটিজেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ওয়ার্ড সচিব সালে আবু উমাইয়া, স্বাস্থ্য সহকারী (টিম লিডার) তারেক হাসান, অপারেটর চন্দন সরকার ও পরিচ্ছন্ন সুপারভাইজার সাকিল আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত পাল। পরিদর্শনকালে ওয়ার্ড কার্যক্রম সচিব শাখা, সাধারণ শাখা, স্বাস্থ্য শাখা, পরিচ্ছন্ন শাখা, হোসনে আরা গ্রন্থাগার, সেলাই-বুটিক ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম, সামাজিক ও ধর্মীয় কাউন্সিলিং কার্যক্রম সহ সকল বিষয় পরিদর্শন শেষে প্রতিনিধিবৃন্দ অভিমত প্রকাশ করেন রাজশাহী সিটি কর্পোরেশনে ৫নং ওয়ার্ড সর্বচ্চো পরিস্কার পরিচ্ছন্ন ওয়ার্ড এবং সকল ওয়ার্ডের অনুকরণীয় অনুস্মরনীয় ওয়ার্ড। ৫নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে প্রতিনিধ দলকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।
