রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশকের স্ত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান এর সহধর্মিণীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (৯ জুন) আসরের নামাজের পর নিজ বাসভবনে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত মাহফিলে দোয়া পাঠ করেন হাফেজ মোহাম্মদ রিফাত। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আজিবার রহমান।
নির্বাহী সম্পাদক, এস এম আব্দুল মুগনি নীরো, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল ইসলাম, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ ফায়সাল হোসেন।
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল, জনসেবা ইউনানী মেডিকেল এর প্রো: ডা: মোঃ রাসেল মিয়া।
দৈনিক রাজশাহীর আলো পত্রিকার স্টাফ মেহেদী হাসান সুমনসহ এলাকাবাসী দোয়ায় অংশ নেন। দোয়া শেষে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
