সংগৃহীত ছবি
আলো ডেস্ক
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অর্থঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেয়া হচ্ছে। প্রয়োজনে আদালত বাড়ানো হবে।
রবিবার (৯ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে অনিসুল হক বলেন, সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেয়ার নিয়ম আছে। সরকারি চাকরিজীবী কেউ দুর্নীতি করলে ছাড় পাবে না।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন সহ্য করতে পারছে না।
দেশের উন্নয়ন নিয়ে যারা মিথ্যাচার করছে, বিচারের সময় সেদিকে খেয়াল রাখতে বিচারকদের আহ্বান জানান মন্ত্রী।
