রাজশাহী মোহনপুর উপজেলায় বকুল এর রাজনীতির কাছে পরাজিত হল ২ বারের সাবেক এমপি আয়েন উদ্দিন এর রাজনীতি
ভ্রাম্যমান প্রতিনিধি
একজন তরুন নেতা। তারুণ্যের জোয়ার। সৎ, নির্ভীক, সব মানুষের সঙ্গে মিলেমিশে চলা এক উদীয়মান তরুন নেতা। গরীব, দুঃখী মানুষের পরম বন্ধু। মানুষের পরোপকারী একজন রাজনীতিবিদ। সমাজসেবক, জনদরদী নেতা।
প্রিয় পাঠক সমাজ, যার কথা এতক্ষণ বললাম, তিনি আর কেউ না, আমার আপনার অতি পরিচিত মুখ মোঃ আফজাল হোসেন( বকুল)। সদ্য রাজশাহী জেলার মোহনপুর উপজেলা পরিষদ এর নব- নির্বাচিত চেয়ারম্যান তিনি।
এই উপজেলা পরিষদ এর নতুন মুখ তিনি। এই বকুলের জনপ্রিয়তার কাছে পরাজিত হল রাজশাহী-৩ ( মোহনপুর-পবা) আসনের সাবেক ২ বারের এমপি জনাব মোঃ আয়েন উদ্দিন। তিনি ১০ বৎসর যাবৎ ক্ষমতায় ছিলেন। তিনি বকুল এর রাজনীতির কাছে পরাজিত হলেন। বকুল এই উপজেলার ২ নং ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান। তিনি মোহনপুর উপজেলার কৃতী সন্তান।
এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তিনি একজন সুস্হ ধারার রাজনীতিবিদ। তরুন নেতা বকুল ১ম সাবেক এমপি আয়েন উদ্দিন এর জমি দখল, পুকুর দখল, পুকুর খননের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তার প্রতিবাদের কারণে সাবেক এমপি আয়েন উদ্দিন এর ধস নামে। সদ্য সমাপ্ত মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি এখানকার একজন প্রার্থীর জন্য ভোট চান। তিনি বলেন,প্রার্থীকে নয়,আমাকে আয়েন উদ্দিন মনে করে আপনারা কাপ- পিরিচ প্রতীকে ভোট দিবেন।
কিন্ত এই উপজেলার জনগণ তাকে প্রত্যাখান করেন। তার প্রার্থী বকুল এর ‘আনারস’ প্রতীকের কাছে বিপুল ভোটে পরাজিত হন। এখানকার জনগণ সাবেক এমপি কে পাত্তা দেননি। এই তরুন নেতা বকুলের জন্য সাবেক এমপি আয়েন উদ্দিন তার জনপ্রিয়তা হারিয়ে যায়।
এই উপজেলার মুরুব্বী, গুরুজন, সুধী সমাজ, শান্তিকামী মানুষ, তরুন, শিক্ষিত যুব সমাজ, মহিলারা, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নেতারা বলেন, আমরা আর সাবেক এমপি আয়েন উদ্দিন কে চাই না। তার আপন দুলাভাই এ্যাডভোকেট মোঃ আঃ সালাম (সাবেক মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোহনপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি), আপন বড় ভাই বর্তমান ২ নং ঘাসিগ্রাম ইউ’পি চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম বাবলু গোটা মোহনপুর উপজেলাকে ধবংসের শেষপ্রান্তে নিয়ে গেছে। সাবেক এমপি আয়েন উদ্দিন এর আর জনপ্রিয়তা নাই মোহনপুর -পবায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনে গেছেন, সাবেক এমপি জনাব আয়েন উদ্দিন এর রাজশাহী – ৩ আসনে আর জনপ্রিয়তা নাই।
আগামীতে তাকে আর এমপি টিকিট নাও দিতে পারেন তিনি। বর্তমান এমপি মোহা: আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে রাজশাহী- ৩ (মোহনপুর- পবা) আসনের মানুষরা শান্তিতে বসবাস করছেন।
এই উপজেলার সব মানুষরা আমাদের প্রতিবেদককে বলেন, আমরা এই তরুন, সৎ, নির্ভীক, মানুষের সঙ্গে মিলেমিশে চলা উদীয়মান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বকুল কে বারবার চাই। তার মত নেতা এই মোহনপুর উপজেলায় খুব কমই আছে। তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি। তিনি এই উপজেলার সর্বস্তরের মানুষের নিকট থেকে বুদ্ধি, পরামর্শ, মতামত, ভালবাসা, দোয়া চান।
