নারী মাদক কারবারি আটক
মোঃ লাইক
চাঁপাইনবাবগঞ্জ জেলায় অপারেশন পরিচালনা করে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। আটক আসামির নাম মোছা. শাহানাজ বেগম (৪৮)। সে কোদালকাটি ভাড়পাড়া গ্রামের পূর্ব গাইনাপাড়া এলাকার মো. রফিকুল ইসলামের স্ত্রী।
কোদালকাটি ভাড়পাড়া গ্রামের ভারতীয় সীমান্তবর্তী দুর্গম পদ্মার চরে কতিপয় মাদক কারবারি নিজ বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে।
পরে অভিযান পরিচালনা করে আসামির বসতবাড়ি থেকে নারী মাদক কারবারির বসতবাড়ি তল্লাশি করে ৪শ’ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করে। এ সময় নারী আসামির স্বামী আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তে র্যাব জানতে পারে, তারা পারিবারিকভাবেই দীর্ঘ দিন যাবৎ অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। এলাকার চিহ্নিত মাদক কারবারি।
তাদের বসতবাড়ি দুর্গম এলাকায় হওয়ায় সহজে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
