তথ্যবিবরণী
মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে রাজশাহী জেলার তানোর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রয় করায় তানোর গোল্লাপাড়া এলাকার মেসার্স স্বপ্ন বেকারীকে ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়।
এছাড়া একই এলাকায় অবৈধভাবে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকেও ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়। সেই সাথে কোনো প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুডগ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম ধ্বংস করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসারওনির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
এসময় তানোর থানা পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে বিএসটিআই এর পক্ষ থেকে জানানো হয়।
