পবা উপজেলা নব নির্বাচিত চেয়ারম্যানকে রিল্যাক্স পয়েন্ট সমিতির সংবর্ধনা জ্ঞাপন
স্টাফ রিপোর্টার
শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডে রিল্যাক্স পয়েন্ট সমিতি, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও ৯০দশকের আমরা ক’জন এর আয়োজনে সম্প্রতি পবা উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ডাবলু কে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুস্ঠিত হয় এবং তাহাকে সংবর্ধিত করা হয়।
রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ প্রধান অতিথি থেকে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ডাবলু কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক প্রদান করেন।
একই সময়ে মাননীয় সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ কে রিল্যাক্স পয়েন্ট সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন সমিতির সভাপতি এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, সহ সভাপতি ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু ও ৯০দশকের আমরা ক’জন এর সাধা: সম্পা: আনোয়ার কামাল বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা এস.এম জহুরুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুল হক, অব: ডিজিএম সোনালী ব্যাংক রাজশাহী মনোয়ার হোসেন সেলিম,সাবেক ইউপি চেয়ারম্যান আ.খ.ম তাবারিয়া চৌধুরী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, বীর মুক্তিযোদ্ধা জি এম মাহাবুব আলম চৌধুরী, প্রকৌশলী আব্দুল গফুর, ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, আব্দুল হাফিজ, মুখলেসুর রহমান, আবুল কালাম রুবু প্রমুখ। পবা উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন ডাবলু রিল্যাক্স পয়েন্ট সমিতির অন্যতম সদস্য। সংবর্ধনা অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
