নারীদের জীবনমান উন্নয়নে দুর্গাপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
তথ্যবিবরণী
গতকাল বুধবার (২৯ মে) ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় রাজশাহীর দুর্গাপুর উপজেলাপরিষদ হলরুমে নারীদের জীবনমান উন্নয়নে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক এর সভাপতিত্বে জেলা তথ্য অফিসের পরিচালক মোহাঃ ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মোস্তাক আহমাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তাগণ সার্বজনীন পেনশন স্কীম, স্মার্ট বাংলাদেশ, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহের কুফল, মাদক, গুজব, ডেঙ্গু এবংনারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন স্বাগত বক্তব্য রাখেন। উল্লেখ্য, মহিলা সমাবেশে পেনশন স্কীম, মাদক, বাল্যবিবাহ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সমাবেশে ১৫০ জন নারী অংশগ্রহণ করেন।
