রাজশাহীর মোহনপুরে চেয়ারম্যান প্রার্থী এনামুলের নির্বাচনী ইশতেহার ঘোষণা/
কেশরহাট প্রতিনিধি
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে তৃতীয় ধাপে রাজশাহীর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার সকাল ১০টায় মোহনপুর বাজারে রাখি মার্কেটে ঘোড়া প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন চেয়ারম্যান প্রার্থী এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলী।
বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, সাবেক চেয়ারম্যান হোসেন আলী, সুরজিৎ সরকার, বেলাল হোসেন সরকার,জাহাঙ্গীর আল মিলন বিশিষ্ঠ ব্যবসী আবুল হোসেন,মোতুজা হোসেন,আ,রাফুল আলম, মজিবুর রহমান মাষ্টার।ইশতেহারে তিনি উল্লেখ করেন, মোহনপুর উপজেলা অপরূপ সৌন্দর্য্য এবংকৃষি জনপদ । মহান স্বাধীনতা সংগ্রামে এ অঞ্চলের মানুষের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। উন্নয়ন-শিক্ষা-সংস্কৃতি, যোগাযোগ, কৃষি, শিল্পায়ন, কর্মসংস্থান সহ অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে মোহনপুর।
তাই সবদিক থেকে মোহনপুর উপজেলাকে একটি সমৃদ্ধশালী, স্মার্ট, দুর্নীতিমুক্ত, ন্যায়-পরায়ন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এনামুল হক এলাকার সর্বস্তরের জনসাধারন, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-উলামা, যুব ও তরুণ সমাজ সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অকুন্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে আগামি ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।আপনাদের মহামূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে- উপজেলার প্রধান প্রধান সড়কগুলোর সংস্কার ও টেকসই পাকাকরণ, ব্রীজ-কালভার্ট নির্মাণ, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের সকল বরাদ্দ সুষ্ঠুভাবে বন্টন ও নাগরিক সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত স্মার্ট এবং নান্দনিক উপজেলা গড়ে তোলা হবে। সকল শ্রেণি-পেশা, সম্প্রদায়ের জনগণের সমন্বয়ে একটি উন্নত ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে। কলেজ ,বিশ্ব বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রাজশাহী কলেজ, বিশ্ববিদ্যালয় পরিবহন সেলে যোগাযোগ পূর্বক কেশরহাট পর্যন্ত পরিবহন ব্যবস্থা করার অঙাগীকার। এবং বিশুদ্ধ পানি ও নিরাপদ স্যানিটেশনের আওতাভুক্ত করা হবে ।
এক্ষেত্রে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলমতের উর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।ইশতেহারে চেয়ারম্যান প্রার্থী এনামুল হক আরো উল্লেখ করেছেন, মোহনপুর একজন নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সব-সময় মোহনপুরের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সব-সময় এলাকার মানুষের খোঁজ-খবর নিয়েছি এবং মোহনপুরে সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করেছি।
মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বাস্তবায়ন করতে হলে নির্বাচনের মাধ্যমে সেগুলো অনেক ক্ষেত্রে পূরণ করা সম্ভব। এ জন্য উপজেলা নির্বাচনে আগামি ২৯ মে আপনারা ঘোড়া মার্কায় প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানাচ্ছি।প্রসজ্ঞত চেয়ারম্যান প্রার্থী এনামুল হক ১৯৬৩ সালে সালের ১১ নভেম্বর ই মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
পিতা জহির উদ্দীন মোল্লা ও মাতা আঙ্গুর বেগম ৫ ছেলে ও ৭ মেয়ের মধ্যে এনামুল হক দ্বিতীয়। ছোট এনামুল হক থেকেই দূরন্ত ও মেধাবী এনামুল হক অন্যের বিপদে-আপদে সর্বদাই পাশে থাকতেন। সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে থাকেন অগ্রভাগে। এভাবেই ধীরে ধীরে হয়ে উঠেন জনতার সেবক।তিনি মোহনপুর পাইলচ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি রাজশাহী কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে বি কম সম্মান এবং এম কম ডিগ্রি অর্জন করেন। তিনি সহকারী (ভূমি) কর্মকর্তা হিসাবে অবসব গ্রহন করেন।
