মোহনপুরে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের বিএনপির লিফলেট বিতরন
কেশরহাট প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচন বর্জনে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছে বিএনপি।এরই অংশ হিসেবে শনিবার (২৫ মে) বেলা ১১ টার সময় কেশরহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থানসমূহে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রায়হানুল আলম রায়হান বলেন,আওয়ামী নেতাদের কথায় উপজেলার বিগত ধাপের নির্বাচনে জনগণ সাড়া দেয়নি।
বিএনপির ডাকে সাড়া দিয়ে জনগণ নির্বাচন বর্জন করেছে। বাকি ধাপের নির্বাচনও দেশের জনগণ বর্জন করবে।এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব, কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক কামারুজ্জামান হেনা, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা হিটলার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন শাহ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আলম, কেশরহাট পৌরসভা ছত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল আলমঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনাদ আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি বাদশা মিয়া, বাকশিমইল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সজিব সরদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
