মোহনপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজি মিঠু'র গণসংযোগ
কেশরহাট প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে উপলক্ষে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা।
বুধবার (২২ মে) সকাল থেকেই উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজি হাবিবুর রহমান মিঠু।
এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কেশরহাট বাজার, দুপুর থেকে বিকাল পর্যন্ত মোহনপুর উপজেলা সদরে গণসংযোগ করেন মিঠু। তিনি তার তালা প্রতিকের জন্য ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন।
মোহনপুর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মিঠু বলেন, আমি মোহনপুর উপজেলার বরিঠা গ্রামের বাসিন্দা কাজী ফজলুর রহমানের ছেলে। বাবার ন্যায় আমিও কাজী পেশার সাথে জড়িত।
এছাড়া আমি কেশরহাট বাজার বনিক সমিতির নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি।
বর্তমানে আমি জনগনের সেবার করার লক্ষ্যে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেছি।
আপনারা আমাকে বিজয় করার জন্য তালা প্রতিকে ভোট দিবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সম্মানের সহিত সেবা প্রদান করে যাবো।
এদিকে, বিন বিল্লাহ (টিউবওয়েল) প্রতিক, মশিউর রহমান (উড়োজাহাজ) প্রতিক, আবদুর রউফ (টিয়াপাখি) প্রতিক এবং কবির হাসান (চশমা) প্রতিক নিয়ে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন।
