ফাইল ছবি
আলো ডেস্ক
সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার (২১ মে) মো. লুৎফুর রহমান নামের ৬৫ বছর বয়সী এক হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-এ ১২৯৬৯৪০৮।
এ নিয়ে এ পর্যন্ত মোট তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।
মঙ্গলবার (২১ মে) রাত আড়াইটার দিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৫ মে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি একজন হজযাত্রী মারা যান। ওইদিন মো. আসাদুজ্জামান মদিনায় মৃত্যুবরণ করেন। এরপর শনিবার (১৮ মে) মো. মোস্তফা নামের ৮৯ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে ৯৯ শতাংশ হজযাত্রীর ভিসা হয়েছে।
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন।
