সংগৃহীত ছবি
আলো ডেস্ক
ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রথম দুই ঘণ্টায় ৭ থেকে ৮ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার (২১ মে) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।
ইসির অতিরিক্ত সচিব বলেন, সকাল ১০টা পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে, এতে একেক অঞ্চলে একেক রকম ভোট পড়েছে। অঞ্চল ভেদে ৭ থেকে ৮ শতাংশ ভোট পড়েছে।
দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ১৩ হাজার ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে এবার ৪৭৬টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় ইসি। গত ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে। অন্যগুলোতে আগামী ২৯ মে ও ৫ জুন ভোটগ্রহণ করা হবে। কয়েকটি উপজেলার মেয়াদ পূর্তি না হওয়ায় ভোটের তফসিল এখনো দেয়নি ইসি।
