সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক
চীনের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরি হামলায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের গুইজি শহরে এ ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে শিশু রয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি পুলিশ। খবর বিবিসির।
সোমবার (২০ মে) স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। খবর বিবিসির। গুইসি শহরের প্রাথমিক বিদ্যালয়টিতে স্থানীয় সময় দুপুরে (জিএমটি ৪) ছুরি হামলা চালিয়েছেন আনুমানিক ৪৫ বছরের এক নারী। একটি ফল কাটার ছুরি নিয়ে তিনি এ হামলা চালান। ওই নারীকে পরে নিরস্ত্র করা হয়।
এদিকে হামলার ঘটনা শুনে স্কুল শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ ঘটনা লুকিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবকরা। কারা মারা গেছেন বা কীভাবে, কেন হামলার ঘটনা ঘটেছে বিস্তারিত কিছুই জানায়নি স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়টিতে ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা পড়ে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা বিদ্যালয়ে ভিড় করে।
একজন অভিভাবক বলেন, আমি দুপুরে খবরটি পেয়েছি এবং আমি খুবই মর্মাহত। আমার সন্তান পঞ্চম শ্রেণীতে পড়ে এবং নিরাপদে বাড়িতে পৌঁছেছে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিছু জানায়নি।
আরেকজন বাবা বলেন, অবশ্যই, আমরা ভীত। এটা শুধু শিশুরা নয়; আমরা বড়রাও খুব আতঙ্কিত।
তবে স্কুল কর্তৃপক্ষ বলছে, শ্রেণির শিক্ষকরা ঘটনাটি বেশ ভালভাবে নিয়ন্ত্রণ করেছেন। ঘটনার পরপরই অভিভাবক গ্রুপে শিশুদের ছবি পোস্ট করা হয়েছে, শিশুরা সবাই নিরাপদে আছে।
এক শিশুশিক্ষার্থীর অভিভাবক বলেন, আমার বাচ্চা পঞ্চম গ্রেডে পড়ে এবং নিরাপদে বাড়ি পৌঁছেছে। তবে স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের কিছুই জানায়নি।
চীনে সাম্প্রতিক সময়ে ছুরি হামলার প্রবণতা বেড়েছে। গত ৭ মে দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউনান প্রদে এক হাসপাতালে ছুরিকাঘাতে ২ ব্যক্তি নিহত ও ২১ জন আহত হয়েছেন।
এর আগে গত আগস্টে ইউনানেরই আরেকটি জায়গায় এক ব্যক্তির ছুরিকাঘাতে ২ জন নিহত ও ৭ জন আহত হয়েছিলেন।
এছাড়া গত বছরের জুলাইয়ে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় ৩ শিশুসহ ৬ ব্যক্তি নিহত হয়েছিলেন।
