সংগৃহীত ছবি
আলো ডেস্ক
রাজবাড়ী জেলায় শিশু ধর্ষণ মামলায় হাসানুজ্জামান ওরফে লিটন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত লিটন রাজবাড়ীর কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মো. আইয়ুব মণ্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ মার্চ সন্ধ্যায় হাসানুজ্জামান ওরফে লিটন তার প্রতিবেশীর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। জানাজানি হলে স্থানীয়রা লিটনকে মারধর করেন। একপর্যায়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। এরপর ওই শিশুর বাবা বাদী হয়ে ২০২৩ সালের ২১ মার্চ কালুখালী থানায় একটি মামলা করেন।
ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সাইফুল হক বলেন, এ ধরনের রায়ে অপরাধপ্রবণতা কমে আসবে।
