সংগৃহীত ছবি
আলো ডেস্ক
আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি এগুলো আমরা কেয়ার করি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি এই নিয়ে কোনো আলোচনা করতে চাই না। রুটিন আসা আসবে, যাবে।
ওবায়দুল কাদের বলেন, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি কেন? তার প্রয়োজনে সে আসছে। তাদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তারা কাজ করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না।
বিএনপি এ বিষয় নিয়ে কি করছেন জানতে চাইলে তিনি বলেন, তারা কি করছে না করছে জানিনা। তারা উপরে-উপরে পাত্তা দেয় না তলে-তলে আবার কী করে সেটা তো বলা মুশকিল।
