“অ্যাসকট দ্য রেসিডেন্ট ঢাকায় যুব নীতিমালা নিয়ে বক্তব্য রাখেন কাউন্সিলর কামরু”
স্টাফ রিপোর্টার
সোমবার সকালে ঢাকার অ্যাসকট দ্য রেসিডেন্ট ইন্টা: হোটেল বারিধারা এর কনফারেন্স রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সাথে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল মজুমদার। সভাপতিত্ব করেন যু.ক্রি.মন্ত্র. নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।
বিশেষ অতিথি হিসাবে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, খুলনা সিটি কর্পোরেশনের জোন কাউন্সিলর এ্যাড. মেমরী সুফিয়া রহমান আরো উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা সন্ময়ক মোঃ সাইফুল ইসলাম সহ রাজশাহী ও খুলনা পিস ক্লাব এর সদস্যবৃন্দ।
সঞ্চালনা ও প্রেজেন্টেশনে ছিলেন গোলাম কবির বাচ্চু। সভায় জাতীয় যুব নীতিমালা-২০১৭ ও যুবদের দক্ষতা বৃদ্ধি ও যুবদের কর্মসংসস্থান বিষয়ক আলোচনা ও প্রস্তাবনা গ্রহণ করা হয়।
যুব সংগঠনের বিকাশ, দেশপ্রেম, নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, সম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠা সহ নানাবিধ সামাজিক উন্নয়ন বিষয়ক কর্মকান্ডে যুবদের অধিকতর অংশগ্রহণ গুরুত্ব দেওয় হয়।
স্থানীয় ও জাতীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও যুবদের সামাজিক দ্বায়বদ্ধতা, যুব শক্তি সঠিক বিনিয়োগ সহ যুবদের কর্মসংস্থান সৃস্টি নিয়ে বিশদ আলোচনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।
