সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট সেই কমিটি আগামী এক বছর সেন্সর বোর্ডের দায়িত্ব পালন করবেন।
গতকাল রবিবার (১২ মে) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরকৃত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সেন্সর বোর্ড গঠনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের সচিবকে চেয়ারম্যান এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে সদস্য সচিব করে যাত্রা করল নতুন কমিটি।
সেন্সর বোর্ডের নতুন কটিমিটিতে সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, সুজাতা আজিম, রোকেয়া প্রাচী, পূর্ণিমা ও আজিজুল হাকিম। এছাড়াও রয়েছেন প্রযোজক খসরু, পরিচালক জাহাঙ্গীর আলম।
নতুন কমিটিতে আরও রয়েছেন বিএফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে আছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।
