উইমেন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে নগরীতে মা দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার
উইমেন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে রাজশাহীতে মা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। রবিবার মা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী ও উইমেন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি শাহীন আকতার রেণী।
অনুষ্ঠানে ৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, সেলীনা সুলতানা, মনোয়ার বেগম, আনোয়ার সাত্তার, তিলোত্তমা দাশ, নার্গিস আরা বেগম।
অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট সহ অন্যান্য গণমান্য ব্যক্তিগত ও নারীনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
