মমতা নার্সিং ইন্সটিটিউটে আন্তর্জাতিক নার্সেস ডে ও ক্যাপ সিরিমনি উদযাপন
স্টাফ রিপোর্টার
মমতা নার্সিং ইন্সটিটিউটের নেতৃত্বে গতকাল লক্ষীপুর অদূরে ঐতিহ্য চত্বর অদূরে বহরমপুর রাস্তায় নানা আল্পনা ও অলংকরণের মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর দুইশত চার তম জন্মশতবার্ষিকী উদযাপন হয়।
রবিবার সকালে নার্সিং শিক্ষক শিক্ষার্থী ও সেবা ব্রতীদের এক বর্নাঢ্য র্যালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মমতা নার্সিং ইন্সটিটিউট, নগর নার্সিং কলেজ, এমরহমান, বনলতা প্রভুত প্রতিষ্ঠান বহরমপুর মোড় হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মিলিত হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর সকল স্তরের নার্স অভিন্ন উপলক্ষে আলাদা আলাদা ভাবে র্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
আধুনিক নার্সের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বের অধিকাংশ দেশে একযোগে এটি প্রতিবছর প্রতিপালন করে।
নার্সেস ডে ‘র ২০২৪ সালে এবারের প্রতিপাদ্য “আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি ” র্যালী শেষে ক্যাপ সিরিমনি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ও কেক কাটা পর্বে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশন এর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব হোসেন চৌধুরী. অন্যান্যের মধ্যে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন রাজশাহী চ্যাপ্টার সভাপতি কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল, মমতা নার্সিং ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক শবনম মুস্তারী মমি! রবীন্দ্র শিল্পী মাহাদী ও মিঠুন এর উপস্থাপনায় নৃত্য ও গান পরিবেশন করে নার্সিং শিক্ষার্থী প্রিয়াঙ্কা, দীপালি, রেহেনা প্রমূখ।
