সংগৃহীত ছবি
আলো ডেস্ক
সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করে।
এর আগে বেলা পৌনে ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ বাধা দেয়। পরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা।
তবে বিক্ষোভের কারণে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী। সবশেষ শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন তারা।
পরে শিক্ষামন্ত্রী চাকরির বয়স ৩৫ করার দাবিতে জনপ্রশাসনমন্ত্রীকে সুপারিশ করেন।
