রাজশাহীর বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে কহিনুর বানু
বিশেষ প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে এগিয়ে আছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনূর বানু। বুধবার দুপুরে গোবিন্দপাড়া গ্রাম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গনসংযোগ করে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করতেছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বানু।
বিভিন্ন তথ্য মতে, ধারণা করা হচ্ছে অন্য দুজন প্রার্থী থেকে অনেক সুপরিচিত এবং মানবিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তাদের থেকে অনেক এগিয়ে থাকছে কহিনুর বানু।
হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নম্র ভদ্র ও পরোপকারী একজন মেয়ে কহিনুর বানু। উপজেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে ইফতার মাহফিল উঠান বৈঠক ও গনসংযোগ করে ভোট প্রার্থনা করে যাচ্ছেন কহিনুর বানু।
এই সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদা ও বাগমারা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার, গোবিন্দপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা বিবি ও সাধারণ সম্পাদক অনিমা, গোবিন্দপাড়া যুব মহিলা লীগের সভাপতি জুলেখা রহমান ও সাধারণ সম্পাদক তাহমিনা পারভিন।
বিগত সময়ের মহৎ কর্মকা-ের প্রতিচ্ছবি ও ক্লিন ইমেজ ব্যক্তিত্বের গুণাবলীর সমন্বয়ে বর্তমানে অন্যান্য প্রার্থী থেকে জনপ্রিয়তা এবং হেভিওয়েট প্রার্থী হিসেবে তিনি এখন সবার শীর্ষে।
