জীবন আলি সবুজ
রাজশাহী দূর্গাপুরে সনদ জমা না দিয়ে বখতিয়ার পুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হওয়া সেই বিতর্কিত প্রধান শিক্ষক আলাউদ্দিনকে আবারো বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার-২০২১ এর হল সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১৪ই নভেম্বর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত উপলক্ষে হল সচিবের দায়িত্ব পাওয়ার কারনে শিক্ষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, বরাবরের মতো এবারো এসএসসি পরীক্ষা-২০২১ সল্প পরিসরে অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় শুধু তিনটি বিষয়ের উপর ৫০ নম্বর করে ১৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতি পূর্বে ১২ টি বিষয়ের উপর পরীক্ষার জন্য কেন্দ্র ফি ছাত্রদের মাথাপিছু ৪০০ টাকা করে ধরা নেওয়া হয়েছে। কিন্তু কোভিড-১৯ এর কারনে সল্প পরিসরে ৩টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র ফি মাথাপিছু ৪০০ টাকাই ধার্য আছে।
কেন্দ্র সুত্রে জানা গেছে, বতিয়ারপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এবার এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ৫৭০ জন। কিন্তু বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন বিগত বছর গুলোতে সচিবের দায়ীত্ব থাকা কালীন সময়ে অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকসহ পরীক্ষার ডিউটি করতে আসা সহকারি শিক্ষকদের সাথে উচ্চসরে গালিগালাজ ও খারাপ আচরন করে শিক্ষকদের বাহির করে দিয়েছেন। প্রধান শিক্ষক আলাউদ্দিনের এহনো আচরনে ছাত্র-ছাত্রীসহ অবিভাবকগনেরা বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে ছেলে মেয়েদের পাঠাতে আশংকাবোধ করছেন।
নাম প্রকাশ না করার শর্তে বখতিয়ারপুরের এক শিক্ষার্থীর পিতা বলেন, সার্টিফিকেট বিহীন বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ে চাকুরী নিয়ে ঔই প্রতিষ্ঠানের সম্পত্তির টাকা আত্বসাৎ করে এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকের সাথে খারাপ আচরন করে এমন ব্যক্তি প্রধান শিক্ষকতো হওয়া দুরের কথা সে অত্র প্রতিষ্ঠানের কোন চাকুরী করার যোগ্যতা রাখে না। কারন তিনি যে পদে প্রথম শিক্ষকতা হিসেবে যোগদান করেছেন সে পদেরও যোগ্য নয় তিনি। তিনি আরও বলেন, তার সার্টিফিকেট জাল হওয়া সত্বেও তিনি অত্র প্রতিষ্ঠানের সচিবের দায়ীত্ব পান করেন কি করে। তিনি অত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে উর্দ্ধতন কর্মকর্তার কাছে অবিলম্বে প্রধান শিক্ষককে অপসারনের জোর দাবী জানান।
উক্ত বিষয়ে ও সনদ না দিয়ে চাকুরী নেওয়া সেই বিতর্কিত প্রধান শিক্ষক আলাউদ্দিন সচিবে দায়িত্ব পেলেন কিভাবে উক্ত বিষয়ে দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সাথে (০১৭৬২-৮৬৫৬১৬) নম্বরে কথা বলা হলে তিনি বলেন, কোথায় আছে যে এমন থাকলে সচিবের দায়িত্ব পালন করা যাবে না ? সাংবাদিক আপনারা কিভাবে হয়েছেন ? এমন কোন ইয়ে করেন না যে আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে ? তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে লেখেন এমন প্রশ্ন করেন না যাতে আপনাদের সাংবাদিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে বলে মোবাইল ফোনটি কেটে দেন।
এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রাজশাহীর পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি। এই অভিযোগের বিষয় আমার জানা নাই। আমি আগামীকাল চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যাপারে রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় এর সাথে কথা বলা হলে তিনি বলেন, এগুলো দেখার দায়িত্ব পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম সাহেবের। তবে বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ জন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র পেয়েছি। বর্তমানে তদন্তাধীন অবস্থায় আছে। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
