সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক
শুক্রবার (৩ মে) থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের সাগরিকায় মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছেন দুই দলের অধিনায়ক। সংবাদ সম্মেলনে এসে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন।
বৃহস্পতিবার (২ মে) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই কাজ করেন রাজা। তবে কি ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের নিরব প্রতিবাদ করলেন জিম্বাবুয়ের অধিনায়ক!
গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করছে অনেকে। ধারণা করা হচ্ছে, বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। অবশ্য এ নিয়ে কিছু বলেননি তিনি।
এর আগে কোকাকোলা বর্জন করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে। অবশ্য পর্তুগিজ তারকা এমন কাণ্ড ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে।
প্রথম ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সাগরিকায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন রাজা, ‘আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।’
রাজা আরও বলেন, ‘জানি না আবারো বাংলাদেশে আসবো কি না। যদি অবসরও নিয়ে ফেলি, আমি চাইবো আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।
